সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার ৫ মাদক কারবারী আটক

কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার ৫ মাদক কারবারী আটক

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার সদর ও নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে চালিয়ে ৫ মাদক কারবারিকে আটক করলো র‍্যাব-১৫। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা এবং ২লাখ ৮৩ হাজার টাকা। এসময় জব্দ করা হয় মাদকপাচারে ব্যবহৃত একটি কালো রংঙ্গের পিকআপ।

আটকরা হলো-আবু হানিফ, আক্তার কামাল, নুর মোহাম্মদ, গোলাম জান ও নাছিমা আক্তার।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ এর কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল ইসলাম সুমন।

তিনি জানান, ১৫ এপ্রিল মধ্য রাতে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা, ২ লাখ ৬১ হাজার টাকাসহ গোলাম জান ও নাছিমা আক্তারকে আটক করা হয়। এর আগে সড়কে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ গাড়ী তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিন লাখ পিস ইয়াবা ও নগদ ২২ হাজার টাকা। এ ঘটনায় আটক করা হয় মাদককারবারী আবু হানিফকে। তিনি ওই গাড়ীর চালক ছিলেন।

এছাড়াও, একই সময় র‌্যাবের অপর একটি টীম নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ ও আকতার কামাল নামে ২জনকে আটক করা হয়। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।
কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার ৫ মাদক কারবারী আটক&url=https://coxnewstoday.net/?p=4467" title="Share on LinkedIn" class="simple-share ss-facebook"> কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার ৫ মাদক কারবারী আটক" title="Vote on Reddit" class="simple-share ss-facebook"> কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার ৫ মাদক কারবারী আটক" title="Digg this!" class="simple-share ss-facebook">

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM