সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
খরুলিয়ায় মারধরের ঘটনায় ৪দিন পর হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু

খরুলিয়ায় মারধরের ঘটনায় ৪দিন পর হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু

একরাম জুয়েল।।
কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়ায় মোটর সাইকেল আটকিয়ে মারধরের ঘটনায় ৪দিন পর কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু হয়েছে। গত ৮ জুলাই রাত ১১ টার দিকে হামলার এঘটনা ঘটে বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে।
নিহত মোঃ জামাল উদ্দিন (৩৪) ঝিলংজা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নয়াপাড়ার ফজল কবিরের ছেলে।
সোমবার (১২ জুলাই) দুপুরে কক্সবাজার  সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নিকট আত্মীয় এরশাদ উল্লাহ বলেন, টাকার লেনদেন ও পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে। মারধরের ঘটনায় ওই দিন তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ওখানে বেসরকারী একটি হাসপাতালে তিনি চিকিৎসা নেন। কাল আবারো কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তিনি। তবে এটিকে পরিকল্পিত খুনের ঘটনা বলে দাবী করেন এলাকাবাসী।
ইউপি চেয়ারম্যান টিপু সুলতান জানান, স্থানীয় ইউছুপ আলী প্রকাশ বাহা ইউছুপের ছেলে শওকত আলী, দেলোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, ওসমান গনি, নাতি মেহেদী হাসান নিহতের উপর ওইদিন হামলার ঘটনা ঘটায়। তাছাড়া,  বাহা ইউছুপের একটি পরিবারের কাছে পুরো এলাকাবাসী জিম্মি। তাদের পরিবারের অধিকাংশ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদককারবারি। প্রায় সবার বিরুদ্ধে ডজনাধিক মামলা রয়েছে।
 কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, এর আগে থানায় কেউ এ বিষয়ে কোন ধরনের লিখিত অভিযোগ করেনি।
Show quoted text
Show quoted text

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM