সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার আদালতে তোফায়েলের হাজিরা দিতে গিয়ে মামুন কারাগারে

কক্সবাজার আদালতে তোফায়েলের হাজিরা দিতে গিয়ে মামুন কারাগারে

কাজল কান্তি দে।।
কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতে একটি মাদক মামলার পলাতক আসামি সেজে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে গিয়ে ধরা পড়েছেন মামুন নামের এক যুবক।
তিনি টেকনাফে ১ লাখ ১৬ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় র‍্যাবের দায়ের করা মামলায় পলাতক আসামি তোফায়েল সেজে আদালতে গিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীর সন্দেহ হওয়ায় জেরার একপর্যায়ে নিশ্চিত হওয়া গেছে তোফায়েল নন, তার নাম মামুন।
রবিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এই ঘটনাটি ঘটেছে। পরে আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল ওই যুবককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, গত বছরের ২৯ ডিসেম্বর টেকনাফ থানায় র‍্যাব-১৫-এর সদস্য আমিনুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়। ওই মামলার ৬ নম্বর পলাতক আসামি ছিলেন একই এলাকার আলি আহমদের ছেলে তোফায়েল। সম্প্রতি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে এলে উপস্থিত তোফায়েল হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিকে সন্দেহ হয়। পরে জেরার একপর্যায়ে প্রমাণিত হয় তোফায়েল সেজে দাঁড়িয়ে থাকা লোকটির নাম মামুন।
পিপি জানান, প্রাথমিকভাবে জানা গেছে টাকার বিনিময়ে মামুন এ কাজ করেছেন। এখনও তার নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM