সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নারীসহ নিহত-২ঃ অস্ত্রসহ আটক-১

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নারীসহ নিহত-২ঃ অস্ত্রসহ আটক-১

ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের গুলিতে মোহাম্মদ হাশিম নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনায় সাদেক নামে আরসার এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
এ সময় সন্ত্রাসীদের পাল্টা গুলিতে নুর হাবা নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। তিনি ওই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে ১৮ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।
তিনি জানান, ১৮ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নাম্বার ব্লকে মসজিদের পাশে আরসা সন্ত্রাসী লালুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে এবিপিএন পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে আরসার সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গুলিতে নুর হাবা নামে এক রোহিঙ্গা নারী নিহত হন।
তিনি আরো জানান, পুলিশ সাধারণ রোহিঙ্গাদের ও নিজেদের জীবন বাঁচাতে সন্ত্রাসীদের উপর পাল্টা গুলি ছুঁড়ে। সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়। দৌড়ে পালানোর সময় আরসা সন্ত্রাসী সাদেককে একটি অস্ত্রসহ আটক করেন। পরবর্তীতে সন্ত্রাসীরা চলে গেলে ঘটনাস্থলে আরসার শীর্ষ সন্ত্রাসী হাসিমের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশের ২ জন সদস্য আহত হয়েছে।
এদিকে, আরসার শীর্ষ সন্ত্রাসী নিহত হাসিমও রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড, মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধের সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ফারুক আহমেদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM