সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে সমুদ্রে গোসল করতে নেমে শাহজাহান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
নিহত শাহজাহান (৪০) চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার শুলক বহর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন রেস্টুরেন্ট ওয়েটার ছিলেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর দেড় টার সময় এঘটনা ঘটেছে।
নিহত পর্যটকদের স্ত্রী জানান, মঙ্গলবার ভোর ৫ টায় তারা স্বপরিবারে কক্সবাজারে আসেন। তারা শহরের জেলা খাদ্য গুদামের পাশে একটি হোটেলে ওঠেন। দুপুর দেড়টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান।
বীচ কর্মী মাহাবুব আলম জানান, সৈকতে স্রোতের টানে ভেসে যাওয়া পর্যটককে দায়িত্বরত লাইফগার্ড ও বীচকর্মীরা উদ্ধার করে। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
কক্সবাজার পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহ জানান, মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply