সোমবার, ০১ Jun ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ফিশিং ট্রলার থেকে ১০ মৃতদেহ উদ্ধারের ঘটনায় মামলা, গ্রেফতার-২

কক্সবাজারে ফিশিং ট্রলার থেকে ১০ মৃতদেহ উদ্ধারের ঘটনায় মামলা, গ্রেফতার-২

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের নাজিরারটেক মোহনায় ফিশিং ট্রলার থেকে ১০ মৃতদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের ও দুই আসামী গ্রেফতার করা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার মাহফুজুর রহমান পিপিএম-বার।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

পুলিশ সুপার মাহফুজুর রহমান সংবাদ সম্মেলনে দাবী করেন, গত রোববার (২৩ এপ্রিল) বিকালে ১০ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তন্মধ্যে ৬ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী ৪ মৃতদেহের একাধিক দাবীদার থাকায় এখনো হস্তান্তর করা হয়নি। তাদের ডিএনএ নমুনা ও স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ফরেনসিক ল্যাবে প্রেরণ করা হয়েছে। ওখান থেকে রিপোর্ট আসলে বৈধ দাবীদারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, ঘটনার বিষয়ে ৫ টি চৌকস টীম মাঠে কাজ করছে। এরই মধ্যে গতকাল (২৪ এপ্রিল) কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন নিহত শামসুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম। মামলায় ৪ জনের নাম উল্লেখ করে আরো ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মামলা নং-৪৫। ওই মামলার ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মহেশখালী উপজেলার বাইট্টা কামাল ও করিম সিকদার। ঘটনার সাথে জড়িত বলে তারা প্রাথমিকভাবে স্বীকার করছে। তাদের কাছ থেকে আসল ঘটনা বের করতে আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার অলক বড়ুয়া, ট্রাফিকের অতিরিক্ত পুলিশ জসিম উদ্দীন, সদর সার্কেল মিজানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ সদর মডেল অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM