সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়া নাগরিক পরিষদের উদ্যোগে ২৯ এপ্রিল নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কুতুবদিয়া নাগরিক পরিষদের উদ্যোগে ২৯ এপ্রিল নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারস্থ কুতুবদিয়া নাগরিক পরিষদের উদ্যোগে ১৯৯১ সালের ভয়াল ২৯ এপ্রিল নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) বিকাল ৫ টার দিকে কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামের কনফারেন্স রুমে কুতুবদিয়া নাগরিক পরিষদের সভাপতি সরওয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কুতুবদিয়া নাগরিক পরিষদের প্রতিষ্টাতা ও প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাসুদ কুতুবী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কুতুবদিয়া নাগরিক পরিষদের উপদেষ্টা খোরশেদ আলম কুতুবী ও কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ।
কুতুবদিয়া নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো.শাহাদত হোছাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুতুবদিয়া নাগরিক পরিষদের নেতা আতিকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ সুলতান মাহমুদ, খোরশেদ আলম, ফুটবলার সিরাজুল করিম, ওমর ফারুক বাদশা, মো.রিদুয়ান, এম.আবুল কাসেম, দিদারুল ইসলাম রুবেল, কাইছার রহমান, আবদুল আজিজ, মনজুর আলম, জাহেদুল ইসলাম, রেজাউল করিম, সাঈদুল করিম সহ অনেকে।
১৯৯১ সালের ২৯ এপ্রিল নিহতের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তরা বলেন, আমরা হারিয়েছি অনেক নিকটতম স্বজনকে। এখনো সেই দুঃসহ স্মৃতির কথা মনে পড়লে হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই দিন ফিরে আসলে ক্ষতগুলো ফের জেগে উঠে। আমরা আর ২৯ এপ্রিল চাইনা। তাই অরক্ষিত কুতুবদিয়াবাসীকে দ্রুত সময়ে ঠেকসই বেড়িবাঁধ নিমার্ণের কাজ শেষ করতে শেখ হাসিনা সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। একইসাথে অবহেলিত দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রীডের বিদ্যুৎ সংযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বক্তরা। এছাড়া, কুতুবদিয়া-মহেশখালী আসনের সংসদ আশেক উল্লাহ রফিক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরীর প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM