সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে যৌথ অভিযানে বনভুমি থেকে পাকা দেয়াল ও ঘর উচ্ছেদ

কক্সবাজারে যৌথ অভিযানে বনভুমি থেকে পাকা দেয়াল ও ঘর উচ্ছেদ

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়ার নেতৃত্বে র‍্যাব -১৫ ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে রক্ষিত বন ভূমিতে গড়ে তোলা পাকা দেয়াল ও ঘর ভেঙে দেয়া হয়।
শনিবার (৬ মে) বেলা আড়াই টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জাধীন ঝিলংজা মৌজার লিংক রোড বিটের মোহরীপাড়া, কলাতলী বিটের চন্দ্রিমা এলাকায় ও কলাতলী লাইটহাউজ পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, লিংক রোড বিট ও কলাতলি বিটের স্টাফরা এবং কক্সবাজার র‍্যাব -১৫ এর একটি টীম অংশ নেন।
কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, ওই সব এলাকায় সরকারী রক্ষিত বন ভুমি দখল করে নির্বিচারে পাহাড় কেটে পাকা দেয়াল ও ঘর নির্মাণ করছিল দখলবাজরা। বনভুমি দখল ও পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে  পৃথকভাবে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM