সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সিএনজি চালকের ছদ্মবেশে ‘ছালে ডাকাত বাহিনী’ অপহরণ করতেন

সিএনজি চালকের ছদ্মবেশে ‘ছালে ডাকাত বাহিনী’ অপহরণ করতেন

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড় কেন্দ্রিক বিভিন্ন সময়ে অপহরণ ও ডাকাতির অন্যতম হোতা বাহিনী প্রধান ছালে ডাকাত সহ ৬ জনকে আটক করেছে র‌্যাব।
আটকরা হলেন, ছালে ডাকাত (৩০), নুরুল আলম নূরু (৪০), আক্তার কামাল সোহেল (৩৭), নুরুল আলম লালু (২৪), হারুনুর রশিদ (২৩) ও রিয়াজ উদ্দিন বাপ্পি (১৭)।
শনিবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব ১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যমের পরিচালক খন্দকার মাঈন উদ্দিন
এই কথা জানান।
তিনি জানান, টেকনাফে বিভিন্ন সময় অপহরণের ঘটনায় আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। আমাদের কাছে খবর আসে ছালে বাহিনী অপহরণের প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার (৫ মে) সন্ধ্যা ৫ টার দিকে টেকনাফের বাহারছড়া পাহাড়ে অভিযান পরিচালনা করি। এসময় ছালে বাহিনীর প্রধান হাফিজুর রহমান ওরফে ছালে ডাকাত সহ ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, দেশীয় তৈরী ৩টি একনলা বড় বন্দুক, ২টি একনলা মাঝারি বন্দুক, ৬টি একনলা ছোট বন্দুক সহ মোট ১১টি দেশীয় তৈরি বন্দুক, ১৭ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড খালি কার্তুজ, ২টি ছুরি ও ৬টি দেশীয় তৈরি দা উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক স্বীকারোক্তি মতে তিনি দাবী করেন, টেকনাফের দূর্গম পাহাড়ে অবস্থান করে হাফিজুর রহমান ওরফে ছালে ডাকাতের নেতৃত্বে এই চক্রটি অপহরণ ও মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধ কার্যক্রম পরিচালনা করে থাকে। তার এই সন্ত্রাসী দলে ১২-১৫ জন সক্রিয় সদস্য রয়েছে।
তিনি আরো জানান, ছালে ডাকাতের নেতৃত্বে এই সন্ত্রাসী দলটি টেকনাফের শালবাগান পাহাড়, জুম্মা পাড়া ও নেচারি পার্ক এলাকা, বাহারছড়ার নোয়াখালী পাড়া পাহাড়, বড় ডেইল পাহাড়, কচ্ছপিয়া পাহাড়, জাহাজপুরা পাহাড়, হলবনিয়া পাহাড়, শিলখালী পাহাড় এলাকায় অবস্থান করে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করত। কখনও অটোরিক্সার চালক এবং কখনও সিএনজি চালক হিসেবে ছদ্মবেশ ধারণ করে।
সংবাদ সম্মেলনে তিনি আরো দাবী করেন, বিভিন্ন কৌশলে তারা টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং, উনচিপ্রাং, শামলাপুর, জাদিমুড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের টার্গেট করে অপহরণপূর্বক মুক্তিপণ আদায় ও ডাকাতি করত। এই পর্যন্ত তারা চালকের ছদ্মবেশে অর্ধ-শতাধিক অপহরণ করে মুক্তিপন আদায় করেন। প্রশাসনের তৎপরতা ও অভিযান পরিচালনা করলে তারা নিজেদের বাঁচাতে গা-ঢাকা দিতে পার্শ্ববর্তী দেশ মায়ানমারের চলে যেতেন।
এদিকে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM