সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
মো.শাহাদত হোছাইন।।
ঘূণিঝড় ‘মোখা’ মোকাবিলায় কক্সবাজারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মে) সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান।
তিনি বলেন, সভায় ঘূণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জেলায় ৫৭৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও সরকারী স্থাপনা, স্কুল ও কলেজকেও আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। দূর্যোগ মোকাবেলায় প্রয়োজনে সেনা বাহিনী মাঠে থাকবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, দূর্যোগ মোকাবেলায়
প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত ওষুধ মজুদ রাখার পাশাপাশি ৯৫ টি মেডিকেল টীম গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের সকল চিকিৎসককে কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া, আশ্রয়কেন্দ্রগুলোকে শনিবার দুপুরে থেকে সবার জন্য খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, জেলা প্রশাসনে কন্ট্রোল রুম ছাড়াও আট উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারী দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও প্রবল ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকা সেন্টমার্টিনে ৩৭টি স্থাপনাকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রেখেছে প্রশাসন। এসব আশ্রয় কেন্দ্রে ৭ হাজার মানুষ শনিবার থেকে আশ্রয় নিবে। জেলার ৫১৮১ ফিশিং বোটের মধ্যে বেশির ভাগ কুলে ফিরেছে বলে সভায় জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে কক্সবাজার সদর- রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী- কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি আবু তাহের, আবু মোর্শেদ চৌধুরী খোকাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply