মোহাম্মদ রাসেল।।
আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (১৬মে) বিকেলে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদত হোসেনের হাতে ফরম জমা দেন তিনি।
ফরম জামা দেয়ার সময় উপস্থিত ছিলেন,
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কুতুবদিয়া -মহেশখালীর সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, মাহবুবুল হক মুকুল,
পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারন সম্পাদক উজ্জ্বল কর ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম উদ্দিন, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম কালু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সর্বস্তরের জনসাধারন।
তিনি বলেন, শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন ও আধুনিক পৌরসভা গড়তে প্রার্থী হয়েছি। এর আগেও ভারপ্রাপ্ত মেয়র থাকাকালীন পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কাজ করছি। একটানা দুই যুগ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি আশাবাদী দখলবাজদের বিরুদ্ধে সাধারণ মানুষ আমাকে নির্বাচিত করে প্রমাণ করবে মানুষ অশুভ পেশিশক্তির রক্তচক্ষুকে আর ভয় পায় না। আমি শেখ হাসিনার সৈনিক মাঠে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।
Leave a Reply