সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজার পৌরসভার নির্বাচন আগামী ১২ জুন। মঙ্গলবার (১৬মে) মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ৭ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এরা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক ও তার স্ত্রী জোসনা হক, সরওয়ার কামাল, মোহাম্মদ আল যুবায়ের, জগদীশ বড়ুয়া ও ইসলামি আন্দোলনের প্রার্থী মোঃ জাহেদুর রহমান।
নির্বাচন অফিস সুত্রে বলছে, উৎসবমুখর পরিবেশে কক্সবাজার পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
২০২৩ সালের কক্সবাজার পৌর নির্বাচনে ১২০ জন ফরম সংগ্রহ করলেও ৮৮ জন মনোনয়ন পত্র জমা দিলেন। এদের মধ্যে ৭ মেয়র প্রার্থী, ১৬ সংরক্ষিত কাউন্সিল ও ৬৫ সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে, জেলা রির্টানিং কর্মকর্তা এস.এম শাহাদাত হোসেন ও সহকারি রির্টানিং কর্মকর্তা শিমুল শর্মা এতথ্য নিশ্চিত করেন৷
সংরক্ষিত নারী কাউন্সিল পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন ১৬ জন প্রার্থী। তারা হলেন, সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শাহেনা আকতার ও ফাতেমা বেগম, সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডে ইয়াছমিন আকতার, রোকেয়া আক্তার কেয়া,জেসমিন আকতার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার ও চম্পা উদ্দীন, সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ডে মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, জাহেদা আক্তার ছালেহা আক্তার ও শাহিনা আকতার শাহিন, সংরক্ষিত ১০,১১,১২ নং ওয়ার্ডে কোহিনুর ইসলাম ও নাছিমা আকতার।
এদিকে, সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন ৬৫ জন প্রার্থী। তারা হলেনঃ ১নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম, মোঃ রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমদ, এস.আই.এম আক্তার কামাল আজাদ, মোঃ আতিক উল্লাহ, রাহামত উল্লাহ ও আবদুল মান্নান।
২নং ওয়ার্ডে এম. জাফর আলম হেলালী, মোঃ সাহাব উদ্দীন, শাহেদুল আলম, ফাতেমা শারমিন ও মিজানুর রহমান। ৩নং ওয়ার্ডে আবুল হোসেন, করিম উল্লাহ,
মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম, আবু আদনান ও মোহাম্মদ আমিনুল ইসলাম। ৪নং ওয়ার্ডে আবদু গফ্ফার, মোঃ আব্দুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম, মোঃ দিদারুল ইসলাম, আব্দুল্লাহ আল- মামুন রিয়াদ, শামশুল আলম, ওমর ফারুক ও সিরাজুল হক। ৫নং ওয়ার্ডে সাহাব উদ্দীন, মামুনুর রশিদ, মোঃ তাহের আলম, গোলাম আরিফ (লিটন) ও মোহাম্মদ জীবন। ৬নং ওয়ার্ডে মোঃ জাবেদ মোস্তফা, ফজল করিম, মোঃ রিয়াজ মোর্শেদ, ওমর সিদ্দিক, মোহাম্মদ শাহজাহান ও মোঃ জসিম উদ্দিন। ৭নং ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, শামশুল আলম, আশরাফুল হুদা সিদ্দিকী জামসেদ, মোঃ সাফায়াত কামাল (সৌরভ), মোঃ জাহেদুল হক ও জাফর আলম।
৮নং ওয়ার্ডে খোরশেদ আলম চৌধুরী, বেলাল হোসেন, রাজবিহারী দাশ ও উজ্জ্বল কর। ৯নং ওয়ার্ডে জাহেদুল ইসলাম জাহেদ, মোঃ হেলাল উদ্দীন ও আবু ওবায়েদ্দীন নাছের। ১০নং ওয়ার্ডে সালাউদ্দিন ও আবছার কামাল।
১১নং ওয়ার্ডে নুর মোহাম্মদ, মোঃ সেলিম রেজা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মোঃ শফিউল আলম, রিদুয়ান রশিদ ও মো. মহিন উদ্দীন।
১২নং ওয়ার্ডে এম.এ মনজুর, মোঃ এনামুল কবির, শামীম আহামদ, মোঃ শহিদুল ইসলাম শহিদ ও দিদারুল করিম।
উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলকারীদের ১৮ মে মনোনয়ন পত্র যাচাই-বাচাই, ২৫ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ২৬ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানান- জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম শাহাদত হোসেন।
Leave a Reply