কক্সবাজার শহরের লালদীঘি পাড়স্থ হোটেল সাতকানিয়াতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের অভিযানে ১৭ জুয়াড়িকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে প্রশাসন আটকদের নাম টিকানা জানাতে পারেনি।
শনিবার (২০মে) রাত ৯ টার দিকে হোটেলের ২য় তলায় জুয়ার বোর্ডে এই অভিযান চালানো হয়েছে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি আহমদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মাহফুজুল ইসলামের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। দীর্ঘদিন ধরে জুয়াড়িরা শহরের বিভিন্ন জায়গায় জুয়ার বোর্ড চালায়। খবর পেয়ে অভিযান চালিয়ে ১৭ জন জুয়াডিকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply