সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
দলীয় শৃঙ্খলা ভঙ্গঃ কক্সবাজারে আ’লীগের ১৪ নেতা বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গঃ কক্সবাজারে আ’লীগের ১৪ নেতা বহিস্কার

 

প্রেস বিজ্ঞপ্তি।।

কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী তথা নৌকা প্রতীকের নৌকা প্রতীকের বিরোধিতা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন-৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, পৌর আওয়ামী লীগের সদস‍্য ইউচুফ বাবুল, আলী হোসেন, ৩ নং ওয়র্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮ নং ওয়ার্ডের ১ নং ইউনিট সহ-সভাপতি আবদল জলিল, ১২নং ওয়ার্ড সদস‍্য নুরুল ইসলাম দানু, ১ নং ওয়ার্ডের সহ-সভাপতি জসিম উদদীন, ৮ নং ইউনিট সভাপতি রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ, ১ নং ওয়ার্ড ৮ নং ইউনিট সাধারণ সম্পাদক দিদারুল আলম, ১ নং ওয়ার্ডের ৬ নং ইউনিট সদস‍্য জসিম উদ্দিন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক

রোজিনা আক্তার, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক
নাজিম উদ্দীন ও ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নুরুল আলম।

উল্লেখিত নেতৃবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থীর নৌকা প্রতীকের বিরোধিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে।  তাই তাদেরকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM