সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সাগর থেকে ভাসমান ট্রলারসহ ২১ জেলে জীবিত উদ্ধার

সাগর থেকে ভাসমান ট্রলারসহ ২১ জেলে জীবিত উদ্ধার

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ১০ দিন ধরে ভাসমান ট্রলারসহ ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (৩১মে) বেলা ১২ টায় তাদের উদ্ধার করা হয়। বিকালে তাদেরকে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটস্থ কোস্টগার্ড অফিসে আনা হয়।

কোস্টগার্ড জানায়, সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধের আগে ১৬ মে ভোলা জেলার মনপুরা এলাকা থেকে ২১ মাঝি মাল্লা সাগরে মাছ ধরার জন্য রওয়ানা দেয় এফবি জুনায়েদ নামে ফিশিং ট্রলার। মাঝ পথে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে ট্রলারটি। ৩০ মে বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা কোস্ট গার্ড ও নৌবাহিনীর সহায়তা চান এই জেলেরা।

বিআইডব্লিউটিএর ঘাটস্থ কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গভীর সমূদ্রে ভাসতে থাকা জেলেরা নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে না পারলেও নৌবাহিনী, কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও কোষ্ট গার্ডের নিয়মিত টহল অপারেশন সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা এর অধিনায়ক লেঃ কমান্ডার আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে সমুদ্রে উদ্ধার অভিযান চালানো হয়। বুধবার বেলা ১২ টার দিকে মাছ ধরার ট্রলার সহ ২১ জন জেলেকে গভীর সমুদ্রে অক্ষত অবস্থায় উদ্ধার করে কোস্ট গার্ড। এসময় জেলেদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক জেলে সহ বোটটিকে বিকালে ৪ টার দিকে কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়। এছাড়া, সাগরে ৬৫ দিন মাছ শিকার বন্ধ চলাকালিন সময়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সাগরে নিয়মিত টহল জোরদার করেছে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM