সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
মোহাম্মদ ইলিয়াছ।।
কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের ওসমান গণি (৫০) ও চকরিয়া পৌরসভার পালাকাটা কালাচাঁদপাড়া গ্রামের তছলিমা বেগম (৩৫)।
শুক্রবার (১৬ জুন) সকালে কাকারা ইউনিয়ন ও পৌরসভার ৭ নং ওয়ার্ড পালাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওসমান গণি বাড়ির পাশে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি অজ্ঞান হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন ও স্বজনেরা। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সকাল ৮টার দিকে বৃষ্টির সময় পৌরসভার পালাকাটা কালাচাঁদপাড়া গ্রামের খেত থেকে গরু গোয়াল ঘরে আনার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তছলিমা বেগম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, শুক্রবার সকালে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
Leave a Reply