সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় ৫ রোহিঙ্গা নিহতের ঘটনায়, ৬ রোহিঙ্গা আটক

উখিয়ায় ৫ রোহিঙ্গা নিহতের ঘটনায়, ৬ রোহিঙ্গা আটক

ইমরান জাহেদ।।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত ফাইভ মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটকরা হলেন- উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আরিফ উল্লাহ (৩০), ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এনাম উল্লাহ(২৩), ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ফোরকান (২৩), মোহাম্মদ জুবায়ের (২৯) ও বি রহমান (৩৪)।

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

শুক্রবার গভীর রাতে ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, ফাইভ মার্ডারের ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ জমা দেওয়া হয়নি। সে কারণে এখনো মামলা রেকর্ড করা হয়নি। মরদেহ দাফনের পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা রেকর্ড করা হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM