সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিঃ ৫ রোহিঙ্গা নিহত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিঃ ৫ রোহিঙ্গা নিহত

এমরান জাহেদ।।

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারী দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ রোহিঙ্গা নিহত হয়েছে।

নিহতরা হলেন, ক্যাম্প-৮ এর এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মোহাম্মাদ হামীম (১৬), ক্যাম্প-১০ এর এইচ ৪২ ব্লকের নজিবুল্লাহ, ক্যাম্প -১৩ এর বি-১৭ ব্লকের নুরুল আমিন। তবে অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

শুক্রবার (৭ জুলাই) সকালের দিকে ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গারা জানান, ক্যাম্প নিয়ন্ত্রণে কিছু দিন ধরে আরসা এবং আরএসও এর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই সূত্র ধরে ভোরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি চলে। এতে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো ক্যাম্পজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বলেন, শুক্রবার ভোর সাড়ে ৫টায় বালুখালীর ৮ (পূর্ব) নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সন্ত্রাসীদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। এরি মধ্যে গোলাগুলি ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিহতদের সবাই আরসা সন্ত্রাসী বলে জানিয়েছে এপিবিএন।

তিনি বলেন, আমাদের কাছে আরসা এবং আরএসও কোন বিষয় নয়। ক্যাম্পে কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। যারাই অপরাধে জড়াবে তাদের আইনের আওতায় আনা হবে। এই হত্যাকারীদের ধরতে অভিযান চলমান রয়েছে।

ফারুক আহমেদ আরও জানান, এপিবিএন ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পাশ্ববর্তী আইএমও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় ওয়ান শুটার উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM