প্রেস বিজ্ঞপ্তি।।
দেশ ও জনগণের মুখপাত্র শ্লোগানে জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন ১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ পথচলায় স্বদেশ প্রতিদিন দেশ ও মানুষের কল্যাণ, উন্নয়ন ও সার্বিক ক্ষেত্রে ভূমিকা রেখেছে অপরিসীম।
বৃহস্পতিবার ২০ জুলাই ২০২৩ দেশব্যাপি প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনের অংশ হিসেবে পর্যটন শহর কক্সবাজারে উদযাপন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানমালা৷
এদিন সকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের হলরুমে কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস.এম আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও দৈনিক স্বদেশ প্রতিদিন এর কক্সবাজার জেলা প্রতিনিধি এবং সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহমদ, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, কক্সবাজার সাংবাদিক ইউনিটি সভাপতি শাহাদাত হোসেন, ক্ষুদ্র ব্যবসায়ি সমাজের প্রতিনিধি জয়নাল সুফি, বীচ টিভি’র সিইও রফিকুল ইসলাম সোহেল ও উশু সংগঠক মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, কক্স মিডিয়া এসোসিয়েশনের সভাপতি মোঃ মীর মোশাররফ হোসেন, কুতুবদিয়া ভুমিহীন সমবায় সমিতি লিঃ এর সভাপতি শাহনেওয়াজ হিমু, প্রথম কক্সবাজার (অনলাইন) প্রতিবেদক ইফতেখারুল ইসলাম জুয়েল, হেলাল উদ্দিন সাগর, জেলার কৃতি ক্রিকেটার মোহাম্মদ জাকারিয়া ও সমাজ কর্মী মোঃ নুরুল আবছার৷
শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সফলতা কামনা করেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা মডেল কৃষক লীগ সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সংবাদপত্র এজেন্ট খবর বিতানের সত্বাধিকারি সাংবাদিক মোহাম্মদ হাসিম, কুটুমবাড়ি’র সত্বাধিকারি নুরুল কবির পাশা, জেলা কৃষক লীগ নেতা আনিসুল হক চৌধুরী, জাকারিয়া চৌধুরী, হারুন উর রশিদ, সাংবাদিক সংসদ কক্সবাজার সাংগঠনিক সম্পাদক এস.এইচ মুক্তা, খুরুস্কুল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিউল হক রানা ও জাতীয় যুব জোট জেলা সংগঠক নুরুল আলম সিকদার।
অনুষ্ঠানে বক্তাগণ স্বদেশ প্রতিদিনের অব্যাহত সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। পাশাপাশি কক্সবাজারে লিখনীর মাধ্যমে নিয়মিত তুলে ধরার আহবান জানান।
Leave a Reply