সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ইব্রাহিম খলিল।।
কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সদর- রামু- ঈদগাঁও আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী আতিক উদ্দিন চৌধুরীর জন্মদিন পালন করেন দলীয় নেতাকর্মীরা। জন্মদিনে উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি।
শনিবার (২২ জুলাই) রাত ৮ টায় শহরের আলির জাহালস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে ৫৫তম জন্মদিনের কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, মো. জাকারিয়া চৌধুরী, এপিপি ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোরশেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.শাহাদত হোছাইন, সহ-প্রচার সম্পাদক ফারুক আহমেদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নুরুল আলম চৌধুরী, পণ্য ও ফসল বিষয়ক সম্পাদক আবদুল গফুর হেলালী, সদস্য ইমাম হোসেন, একরাম জুয়েল, ওয়াহিদ আল মারুফ, মো. বাবুল।

এছাড়াও হাসেমিয়া কামিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি জামাল বিন তাহের, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক ইমরান আলী ইমন, ছাত্রলীগ নেতা আবদুল আল মাহী, মুজিবুর রহমান, আলী আশরাফুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্রে জানা গেছে, ১৯৬৯ সালের এই দিনে আতিক উদ্দিন চৌধুরী কক্সবাজার শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া নিবাসী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ মছলেহ উদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনে তিনি নৌকার প্রার্থীদের বিজয়ী করতে নিরলসভাবে কাজ করেন। এলাকার সমাজ সেবা ও উন্নয়নে সর্বদা তিনি নিজেকে নিয়োজিত রাখেন। তিনি একজন সৎ, সাহসী ও কর্মীবান্ধব নেতা এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি হিসেবে সমধিক পরিচিত।
আনন্দ মুখর পরিবেশে কেক কাটার পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা। কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন আতিক
উদ্দিন চৌধুরী।
Leave a Reply