বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের ফিশ ফ্রাই দোকানে অভিযান চালিয়েছে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন। এসময় ফিশ ফ্রাইয়ের ৮টি দোকানে পঁচাবাসি মাছ জমা রেখে ট্যুরিস্টদের সরবরাহের দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসব দোকানীদের ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (২৮জুলাই) রাত ৯ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। এসময় উপস্থিত ছিলেন পর্যটনসেলের ম্যাজিষ্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মন্জুর মৌনা ও নিরাপদ খাদ্য অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের প্রতিনিধি। সার্বিক সহযোগিতা করেন পুলিশ, আনসার ও জেলা প্রশাসনের বীচকর্মীরা।
কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, নিরাপদ খাদ্য অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পক্ষ থেকে গত ১৯ জুলাই এসব ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তারপরও অসৎ ব্যবসায়ীরা পঁচাবাসি মাছ মজুৎ রাখে। ওই খবরে গোপন সংবাদের ভিত্তিতে ওইসব দোকানে অভিযান চালানো হয়েছে। এতে ৮ টি ফিশফ্রাই দোকানে অভিযান চালিয়ে অপরাধের দায়ে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পর্যটনের স্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply