বিশেষ প্রতিবেদক।।
টেকনাফের হোয়াইক্যংয়ে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হলেন মোহাম্মদ ইউনুস নামের এক যুবক। ভুক্তভোগীর দুটি আগুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সন্ত্রাসী মিজানের বিরুদ্ধে।
আহত মোহাম্মদ ইউনুস (৩৫) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝিমংখালি এলাকার রশিদ আহমদের ছেলে।
শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝিমংখালি এলাকার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার শিকার মোহাম্মদ ইউনুস একই এলাকার যুবক মিজানের কাছ থেকে ৩৬ হাজার টাকা পাওনা আছে। সেই পাওনা টাকা চাইতে গেলে মিজান তার সন্ত্রাসী বাহিনীকে নিয়ে ইউনুসের উপর অতর্কিত হামলা চালায়।হামলায় ইউনুসের হাতের দুটি আগুল কেটে ফেলে। এলাকাবাসীর শোর-চিৎকারে তারা পালিয়ে যায়। এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এর আগেও গত ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার দিকে ইউনুসের ভাগিনা কলেজ পড়ুয়া ছাত্র মোহাম্মদ ওসামা বিন হোসাইনকে ঝিমংখালি ষ্টেশনের চায়ের দোকানে মোহাম্মদ মিজান তার ভাই মোহাম্মদ শাহজান সহ ৫-৬ জন মিলে হাতুড়ী ও রড দিয়ে হামলা করে। এতে তার বাম হাত ও শরীরে জখম হয়। সেইদিন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে টেকনাফ সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই ঘটনায় তার পরিবার উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ করেন।
এদিকে অভিযুক্তরা ইউনুসের পরিবারকে তখন থেকে হুমকি-ধমকি দিয়ে আসছে। যার ফলে এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ইউনুসের দুটি আগুল কেটে ফেলে মিজানের নেতৃত্বে ওই সন্ত্রাসীরা। উক্ত হত্যা চেষ্টা ঘটনার মিজানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে বলে জানান আহৃতের পরিবার। একই সাথে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন আহত ইউনুসের পরিবার।
হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কবির আহমেদ মেম্বার জানান, শুনছি মারামারির ঘটনা ঘটেছে। পাওনা টাকা ফেরত চাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে এলাকার লোকজন জানান বলে দাবী করেন তিনি।
এ বিষয়ে জানতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের মোবাইল কয়েকবার কল দিয়েও তা রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply