বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের ২য় ধাপে কক্সবাজার জেলায় ৭২৫ জন ভূমি-গৃহহীন প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পেল। কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও পেকুয়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সুত্রে জানা গেছে, কক্সবাজার জেলায় ৭২৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। তন্মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৫৫ টি ঘর, কুতুবদিয়া উপজেলায় ৪১ টি ঘর, পেকুয়া উপজেলায় ৩০ টি ঘর, মহেশখালী উপজেলাতে ৯০ টি ঘর, রামু উপজেলাতে ১৯০ টি ঘর, উখিয়া উপজেলায় ১৫৫ টি ঘর ও টেকনাফ উপজেলায় ৬৪ টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে কক্সবাজার জেলার সকল উপজেলায় প্রশাসনের পৃথক পৃথক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী কর্তৃক ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান।
টেকনাফে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) আসনের সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান, জেলা পরিষদের সদস্য জাফর আহমদ, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সহকারি কমিশনার ভূমি মোঃ এরফানুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর, সাধারন সম্পাদক মাহাবুব মোর্শেদসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ রেজাউর রহমানসহ সংশ্লিষ্টরা।
কুতুবদিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা, সহকারী কমিশনার ভুমি জর্জ মিত্র চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা।
মহেশখালী উপজেলা প্রান্ত থেকে উপস্থিত ছিলেন, কক্সবাজার-২ আসনের আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, উপজেলার নির্বাহী অফিসার মীকি মারমা, উপজেলার সহকারী কমিশনার ভূমি এএফএম শামীম, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী।
ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন অনুষ্ঠানে রামুতে উপস্থিত ছিলেন-আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম.পি, রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা স্বর্ণা, উপজেলার ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার পপি ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
উল্লেখ্য, দেশের ১২টি জেলা ও ১২৩টি উপজেলা কে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণাসহ অন্যান্য উপজেলায় সর্বমোট ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন।
প্রসঙ্গত: ভূমিহীন মানুষের কাছে এক খণ্ড জমি ও একটি ঘর যেন স্বপ্নের মতো। আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে উচ্ছ্বাসিত ভূমিহীনরা। অনেকেই আবার আনন্দে কান্নায় ভেঙ্গে পড়েন। ঘর পাওয়া এই পরিবারগুলো আগে থাকত অন্যের জমিতে। এখন মাথা গোঁজার ঠাঁই পেয়েছে।
Leave a Reply