সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে পুলিশের অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক, ৫ পুলিশ আহত

কক্সবাজারে পুলিশের অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক, ৫ পুলিশ আহত

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সদরে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল আজিজ (৪২) ও সাইফুল ইসলাম (৩২) নামের দুই ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ৷ এসময় এএসপিসহ ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় কক্সবাজার সদর মডেল থানার কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন৷
পুলিশ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে ২টি এলজি (পিস্তল), ১টি বন্দুক, ১৫ রাউন্ড গুলি, ২টি ধারালো কিরিচ, ১টি রামদা, ১টি দা ও ১টি ছোরাসহ জব্দ করা হয়েছে৷ তাদের আটক করতে গিয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সদর থানা পুলিশের তিন সদস্য, সদর সার্কেলের নিরাপত্তায় থাকা কনস্টেবল ইসমাইল আহত হয়েছে৷
সংশ্লিষ্টরা জানিয়েছে, রোববার (১৩ আগস্ট) রাত ৮ টার দিকে সদরের ঝিলংজা ইউপিস্থ লিংক রোড এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনার সময় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ জানতে পারে যে রশিদনগর ইউপিস্থ উল্টাখালী ফকিরের কবরের বাজারের পশ্চিম পার্শ্বে খালি জায়গায় একটি ডাকাত দল অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা ও রামু থানার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল উল্টাখালী ফকিরের কবরের বাজারের পশ্চিম পার্শ্বে খালি জায়গায় পৌছালে আটক, পলাতক ও অজ্ঞাতনামা আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ও পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এ সময় জানমাল রক্ষার্থে পুলিশও আসামীদের লক্ষ্য করে গুলি করে।
পুলিশ জানায়, আটককৃত আসামী আব্দুল আজিজের হাতে থাকা অস্ত্র দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে আঘাত করলে ডান হাতে গুরুতর জখম প্রাপ্ত হন। এ সময় ওই আসামী পালানোর চেষ্টা করলে এসআই ওবাইদুল হক, এএসআই শিবল কান্তি দে তাকে আটক করে। এছাড়া অপর আসামী সাইফুল ইসলামের হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করার চেষ্টা করলে সদর থানার এসআই (নিরস্ত্র) মিঠুন সিংহ আসামীকে আটক করার সময় গুরুতর আঘাত প্রাপ্ত হন। তখন আসামী পালানোর চেষ্টাকালে শামীম উদ্দিন, মাহমুদুল হাসান মিলে আসামী সাইফুলকে আটক করে। অন্যান্য আসামীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছে, আটককৃত ও পলাতক অজ্ঞাতনামা আসামীদের একটি দল কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে প্রায়ই ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে।
এদিকে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সদর মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান-কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM