সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যাঃ ঘাতক স্বামী পলাতক

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যাঃ ঘাতক স্বামী পলাতক

মোহাম্মদ জুবায়ের।।

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে আদিয়া খাতুন (২৩) নামের এক রোহিঙ্গা নারীকে তার স্বামী জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে।

নিহত আদিয়া খাতুন (২৩) টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প-২৫ ব্লক -ডি/৬ এর শামসু আলমের মেয়ে এবং নুর কামালের স্ত্রী।

শুক্রবার (২৫) আগস্ট সকাল ৯ টার দিকে টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প ২৫ এ ডি/৬ ব্লকের তার নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

আলীখালী রোহিঙ্গা ক্যাম্প ২৫ এর মাঝি নুরুল আমিন বলেন, আদিয়া খাতুন (২৩) ও নুর কামাল (২৪) এর মধো পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল বলে জানা গেছে। শুক্রবার তার বসতঘরে সকাল ৯ টার দিকে তাদের মধ্যে আবারো ঝগড়া লাগলে নুর কামাল উত্তেজিত হয়ে স্ত্রী আদিয়া খাতুনকে ছুরি দিয়ে জবাই করে। হত্যার পর ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী পালিয়ে যান। পরে আমরা এপিবিএন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, রোহিঙ্গা নারীর লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM