সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ায় আ.লীগ নেতা নোবেলের বাসায় র‍্যাব পরিচয়ে ডাকাতি, মালামাল লুট

চকরিয়ায় আ.লীগ নেতা নোবেলের বাসায় র‍্যাব পরিচয়ে ডাকাতি, মালামাল লুট

চকরিয়া প্রতিনিধি।।

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত নারী চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্নার বাড়ীতে র‍্যাব পরিচয় দিয়ে বাড়ীতে ডুকে বাড়ীর সদস্যদের কাপড় দিয়ে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করেছে দুষ্কৃতকারীরা। শুক্রবার মধ্যরাতে এঘটনা ঘটেছে।

এনিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের পাশাপাশি আতংক বিরাজ করছে। তার স্বামীকে হত্যার পর তাকেও হত্যার পরিকল্পনা করছে বলে দাবী ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্নার। এঘটনায় শনিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না জানান, গত শুক্রবার রাত ৩-৪ টার দিকে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে একটি সাদা মাইক্রোবাস যুগে তার বাড়িতে র‍্যাব পরিচয়ে অনুপ্রবেশ করে! এরপর ওই দুষ্কৃততকারীরা বাসায় ঢুকে তার রুমে অবস্থানরতদের কাছে বারংবার হুমকি দিয়ে তার অবস্থান জানতে চাই। ওই সময় প্রত্যেক দুষ্কৃতকারীর হাতে অস্ত্র, মুখে মাস্ক এবং মাথায় হেলমেট ছিল। ওই সময় তিনি বাড়ীতে ছিলন না, ব্যক্তিগত কাজে স্বপরিবারে কক্সবাজার অবস্থান করছিলেন। দুষ্কৃতকারীরা যাওয়ার আগে বাড়িতে অবস্থানরতদের কাপড় দিয়ে হাত-পা বেঁধে রাখে এবং তার ব্যক্তিগত রুমের লকার ভেঙে কিছু নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, তাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র সহকারে র্যাব ( র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সদস্য পরিচয়ে বাড়িতে ডাকাতি ও লুটপাট চালিয়েছে। মূলত উদ্দেশ্য ছিল আমাকে হত্যা, সামান্য কিছু ডাকাতি করায় এটায় বিবেচিত হয় ডাকাতির উদ্দেশ্যে নয়।

চেয়ারম্যান মুন্না আরও জানান, এর আগে দুষ্কৃতকারী সমসাময়িক দুইটা সিরিজ ঘটনায় ঘটিয়েছে। গতকিছু দিন আগে গ্রাম আদালত চলাকালে ইউনিয়ন পরিষদে দিন দুপুরে তার উপর হামলা চালানোর চেষ্টা করে এবং ২০২১ সালের ১৭ আগস্ট দিন দুপুরে নির্মমভাবে গুলি করে তার স্বামী আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন নোবেলকে হত্যা করে। ওই ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিটের বিরুদ্ধে নারাজি দেয়া হয় আদালতে। ৩ দিন শুনানি করে নারাজি গ্রহণ করে আদালত।

চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না আরও জানান, এভাবেই প্রতিনিয়ত ওই দুষ্কৃতকারী ও তাদের দোসরদের কালো থাবা তাকে গ্রাস করার চেষ্টা করে। তারবাড়ীতে হামলা ও লুটপাটের ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানিয়েছেন, এঘটনায় শনিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM