সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শহর প্রতিবেদক।।
দেওয়ালে পোস্টার ছাঁটানোর দায়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নালকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে এ জরিমানা করা হয়।
সুত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৮ ভঙ্গের দায়ে জয়নাল আবেদীনকে এ জরিমানা করেন। মামলা নং-২৫০/২০২৩। তার পক্ষে জরিমানার স্লিপ বুঝে নেন সৈকত ভাত ঘরের মালিক সাহাব উদ্দীন। অভিযুক্ত জয়নাল আবেদীন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং শহরের ২ নং ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
জয়নাল আবেদীন জানান, আমি বাংলাদেশ আওয়ামীলীগের একজন ক্ষুদ্র কর্মী। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমার নেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী তথা বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের মনোনীত প্রার্থী আশেক উল্লাহ রফিকের পক্ষে শহরের বিভিন্ন জায়গায় আমার কর্মীরা ব্যানার-পোস্টার ছাঁটান। এতে শহরের গুনগাছ তলা এলাকার একটি পোস্টার দেওয়ালে লাগানোতে নির্বাচন বিধিভঙ্গ করা হয়েছে দাবী করে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। আমি একজন আইনের প্রতি শ্রদ্ধা লোক, তাই সেই জরিমানাটা তৎক্ষনাৎ আদায় করেছি।
Leave a Reply