সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
একরাম জুয়েল।।
কক্সবাজার শহরে পর্যটন জোনের কলাতলী এলাকায় সৌদি আরবের এক নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও তিন ছিনতাইকারী কে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।
গ্রেফতারকৃত সিহাব বাহিনী প্রধান সিহাব, সাজু ও নুরুল আলম ওই ঘটনায় দায়ের করা মামলার আসামী। বুধবার রাত সাড়ে ১০ টার সময় শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, গত ১ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে কলাতলীর হোটেল ওশান প্যারাডাইস সংলগ্ন সড়কে মোটরসাইকেলে ৬/৭ জন ছিনতাইকারী সৌদি আরবের নাগরিক হুদাইবি খালিদ মোহাম্মদ এবং সৌদিপ্রবাসী মো. রাকিব শেখকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন, সৌদি আবরের নগদ ৫০০ রিয়াল এবং বাংলাদেশি সাড়ে ৩ হাজার টাকা, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। ওই সময় পৃথক স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছিল ট্যুরিস্ট পুলিশ। এঘটনায় গ্রেফতারকৃত আসামীর সংখ্যা দাড়াল ৭ জনে।
Leave a Reply