কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল তাঁর নির্বাচনী এলাকায় কাজ করতে স্থানীয় সহকারী পদে তিনজনকে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন, রামু উপজেলা থেকে রামু ফতেখাঁরকুল মন্ডলপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে আবু বক্কর ছিদ্দিক। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রামু উপজেলার সাধারণ সম্পাদক। সদর উপজেলা থেকে কক্সবাজার পৌরসভাধীন ১নং ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ আলী ছোটন। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এবং পৌরশাখার সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।
এছাড়া, ঈদগাঁও উপজেলা থেকে ঈদগাঁওধীন জাগিরপাড়া এলাকার ছৈয়দ নুরের ছেলে মিজানুল হক। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদর উপজেলার সহ-সভাপতি পদে দায়িত্বে আছেন।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার এমপি’র কার্যালয়ের হুইপ এর একান্ত সচিব ড. মো.আশরাফ আলী স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। হুইপের নির্দেশক্রমে ২৫ ফেব্রুয়ারী বিকেলে এই পত্র জারী করা হয়েছে বলে জানা গেছে।
পত্রে আরো বলা হয়েছে, উল্লেখিত তিন সহকারী ব্যতিত অন্য কেউ হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি’র কর্মকর্তা পরিচয় না দিতেও নির্দেশ প্রদান করা,হয়েছে।
এদিকে, পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি এর নিয়োগপ্রাপ্ত তিন সহকারী আবু বক্কর ছিদ্দিক ও মোহাম্মদ আলী ছোটন এবং মিজানুল হককে তাদের শুভাকাঙ্ক্ষীরা ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
Leave a Reply