সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
জামায়াত নেতা জাফরুল্লাহ নুরী সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

জামায়াত নেতা জাফরুল্লাহ নুরী সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জামায়াত নেতা জাফরুল্লাহ নুরী সহ একই প্রতিষ্টানের আরো ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে বিজ্ঞ আদালত।

৩ মার্চ কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে তাদের ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তারা।

কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -৪ এর বেঞ্চ সহকারীর মাধ্যমে জানা গেছে, সি,আর মামলা নং ১১৯৩/২৩ (সদর) মামলার বাদী কক্সবাজার কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার সহকারী লাইব্রেরীয়ান আখতারুল আলম। তিনি উক্ত মাদ্রাসার বিভিন্ন অনিয়ম এবং বর্তমান জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠন করার অপরাধে অত্র আদালতে মামলা করেন। যেখানে আসামী করা হয়েছিল উক্ত মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জাফরুল্লাহ নুরী,বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল করিম ফারুকী এবং অফিস সহকারী মো: আবুল ফয়েজ কে। বিজ্ঞ আদালত সেই মামলা তদন্তের জন্য সদর থানাকে নির্দেশ দিলে সে অনুযায়ী কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন শাহ আদালতে ৪ পৃষ্টার প্রতিবেদন দাখিল করেন। সেখানে ঘটনার সত্যতার প্রমান মিলেছে। তার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত উক্ত ৩ জন আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। সর্বশেষ ৩ মার্চ ২৩৩/২৪,২৩৪/২৪,২৩৫/২৪ স্বারকমূলে কক্সবাজার বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারী করে পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন শাহ বলেন, আমি বিজ্ঞ আদালতের নির্দেশে মামলার তদন্তকাজে যা তথ্য প্রমান পেয়েছি সে অনুযায়ী প্রতিবেদন দাখিল করে দিয়েছি।
এ ব্যাপারে মামলার বাদী আখতরুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মামলার বাদী, তবে গ্রেফতারী পরোয়ানা জারীর দিন আমি বা আমার পক্ষের কোন আইনজীবী আদালতে ছিল না। বিজ্ঞ আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।
এ ব্যপারে কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার (এমপিও বাতিল) হওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল করিম ফারুকী বলেন,আমি কিছুই বলতে পারবো না। এগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM