সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬

টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফে সাবের (৩৭) নামে এক ব্যবসায়ীকে হত্যা ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় র‍্যাব-৩ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে রাজধানীর পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. ইয়াছিন (৩৫), মো. সালমান (২৭), আব্দুল্লাহ (৪৩), সোহাগ (৩২), বাবলু (২৮) ও আব্দুল জব্বার (৩১)।
শামীম হোসেন বলেন, ‘নিহত সাবের টেকনাফ থানার বার্মিজ মার্কেটে জুতার ব্যবসা করতেন। তার দোকানের সামনে ইয়াছিনের একটি বন্ধ দোকান রয়েছে। ইয়াছিন পূর্বশত্রুতার জেরে ব্যবসা শুরুর পর থেকেই সাবেরকে হয়রানি করতো। মার্কেটের অন্য ব্যবসায়ীদের বিষয়টি জানান সাবের। এ কারণে ইয়াছিন তাকে প্রাণনাশের হুমকি দেয়। গত ২ এপ্রিল বিকাল ৫টার দিকে নিজ দোকানে জায়গা সংকটের কারণে ইয়াছিনের বন্ধ দোকানের সামনে একটি জুতার বস্তা সহ কয়েক জোড়া জুতা ঝুলিয়ে রাখেন সাবের। এ নিয়ে ইয়াছিনের তার বাকবিতণ্ডা হয়। পরে গ্রেফতার আসামিরা সহ আরও কয়েকজন মিলে ধারালো ছুরি, রামদা, লোহার রড সহ দেশীয় অস্ত্র নিয়ে দোকান থেকে টেনে-হিঁচড়ে বের করে সাবেরের ওপর হামলা চালান।’
র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘ইয়াছিন হাতুড়ি দিয়ে সাবেরের মাথায় আঘাত করলে সাবের মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও আসামিরা লোহার রড ও হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকলে সাবের জ্ঞান হারান। পরে মার্কেটের লোকজন এবং সাবেরের ভাই ঘটনাস্থলে এলে আসামিরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় সাবেরের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সাদেক বাদী হয়ে ১৩ এপ্রিল টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্টন এলাকা থেকে ওই ছয় আসামিকে গ্রেফতার করা হয়।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM