সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে মমতা এনজিও অফিসে গ্রাহককে মারধর, তিন লক্ষ টাকা লুঠ

কক্সবাজারে মমতা এনজিও অফিসে গ্রাহককে মারধর, তিন লক্ষ টাকা লুঠ

একরামুল হক।।
কক্সবাজার পৌরসভাধীন পিটি স্কুল এলাকায় অবস্থিত মমতা এনজিও অফিসে কয়েকজন কর্মকর্তা মিলে এনাম উদ্দিন নামক গ্রাহককে মারধরের অভিযোগ উঠেছে। একই সাথে তার কাছ তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী।
আহত এনাম উদ্দিন (৩৮) শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় একজন ফল বিক্রেতা।
রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে  মমতা এনজিও সংস্থার ম্যানেজার শ্যামল, রহিম ও আজাহার সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন মিলে ওই সংস্থার অফিসে ভুক্তভোগী গ্রাহককে মারধর করে।
ভুক্তভোগী এনাম উদ্দিন এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহার সুত্রে জানা৷ গেছে, কক্সবাজার পৌরসভার পিটিস্কুল ব্রিকফিল্ড রোড এলাকাস্থ মমতা নামক এনজিওর নিয়মিত গ্রাহক ছিলেন ব্যবসায়ী এনাম উদ্দিন। তিনি ইতোপূর্বে ওই এনজিও সংস্থা থেকে ছয় লক্ষ টাকা ঋণ নেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত ঋণও পরিশোধ করে। কিন্তু তাদের কাছ থেকে পুনরায় ঋণের টাকা চাহিলে তারা আজ, কাল করে কালক্ষেপন করে। এক পর্যায়ে তাদের কাছ থেকে ঋণ না পাওয়ায় আশা নামক অপর এক এনজিও সংস্থা থেকে ২৮ মে তিন লক্ষ টাকা ঋণ নেয়।
একইদিন দুপুরে মমতা এনজিও অফিসে গিয়ে সদস্যপদ বাতিল করে যাবতীয় পাওনা ও জমাকৃত ডুকুমেন্টসমূহ বুঝিয়ে দিতে বললে তারা তাকে বসিয়ে রাখার এক পর্যায়ে আগের জমাকৃত ২১টি চেকের পরিবর্তে শুধুমাত্র ৭টি চেক ফেরত দেয়। উক্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা তাদের সহযোগীদের নিয়ে ভুক্তভোগী কে অতর্কিত হামলা করে এলোপাতাড়ী কিল, লাথি, মুষি মেরে বুকে, পেটে সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একই সময় আশা এনজিও থেকে নেওয়া তিন লক্ষ টাকা নিয়ে ফেলে। ভুক্তভোগীর ব্যবহারের একটি এনড্রয়েট মোবাইল ও বিদেশী ঘড়িও নিয়ে ফেলে।
ভুক্তভোগী দাবী করেন, আসামীরা পরস্পরের যোগসাজশে ঋণ নেওয়া বাবদ তার জমাকৃত ৭ সেট অলিখিত স্ট্যাম্প ও ২১টি অলিখিত চেক এবং তাকে মারধর করে তিন লক্ষ টাকা জোরপুর্বক আদায় করা টাকা উদ্ধারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত ম্যানেজার শ্যামল জানান, এরকম কোন ঘটনা ঘটেনি। এটা আমাদের সংস্থার বিরুদ্ধে অপপ্রচার। তিনি ঋণ নেওয়ার কথা ছিল, না পাওয়ায় এমন অভিযোগ করছে মনে হচ্ছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ভুক্তভোগীর লিখিত এজাহার পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM