একরামুল হক।।
কক্সবাজারের রামু উপজেলার হিমছড়িতে রয়েল হ্যাভেন রিসোর্টে হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভাঙচুর, নিরাপত্তা রক্ষীদের মারধর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। হামলার এই ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় পর্যটন শিল্পে।
শনিবার (৪মে) দুপুরে রয়েল হ্যাভেন রিসোর্টে স্থানীয় ভুমিদস্যু আনিসুল হক সোহাগের নেতৃত্বে হামলা হয়েছে বলে জানিয়েছে রিসোর্ট কর্তৃপক্ষ। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা।
রিসোর্ট কর্তৃপক্ষ জানান, শনিবার দুপুরে স্থানীয় ভুমিদস্যু আনিসুল হক সোহাগের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায় প্রায় ৩ একর জমির উপর গড়ে তোলা রয়েল হ্যাভেন রিসোর্টে। এসময় রিসোর্টের সীমানা প্রাচীর ভাংচুর, দারোয়ানকে মারধর ও মালামাল লুট করা হয়। যোগাযোগ করা হয় পুলিশের জরুরী সেবা নম্বর ৯৯৯ এ। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
রিসোর্ট কর্তৃপক্ষের অভিযোগ, রিসোর্টের জমি দখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর ভাংচুর, দারোয়ান কে মারধর ও মালামাল লুট করা হয়েছে। হামলার ঘটনায় রামু থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এদিকে, প্রকাশ্যে ভুমি দস্যুদের এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপে ভীত পর্যটন ব্যবসায়ী সহ স্থানীয়রাও। এমন অপকর্ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তারা। রিসোর্টে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রামু থানার কর্মকর্তারা।
Leave a Reply