সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

কাজল কান্তি দে।।
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনদিন ব্যাপী (১২-১৪ মে, ২০২৪) বিশেষ সেবা কার্যক্রম ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রবিবার (১২ মে) কক্সবাজার জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার কার্যালয়ে মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
তিনি বলেন, একাউন্টস অফিস সবসময় সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কাজ করে। অন্যান্য জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের চাইতে কক্সবাজার জেলা একাউন্টস অফিসের কাজের ভলিয়ম অনেক বেশি। কারণ এখানে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের বৃহৎ বৃহৎ প্রকল্প চলমান রয়েছে। তাই রাত অবধি এই অফিসের কর্মকর্তা কর্মচারীরা কাজ করতে আমি দেখেছি। সেবা গ্রহীতা ও সেবা দাতা দুজনের সমন্বয়ে কাজ করলে কাজ অনেক সহজবোধ্য হয়। আপনি অবসরে যাওযার পরে নিজ অফিসের সাথে যোগাযোগ না থাকলে ও একাউন্টস অফিসের সাথে সব সময় যোগাযোগ রাখতেহয়। বর্তমানে বেতন ভাতাদি ইএফটি হওযার বেতন প্রাপ্যতার ক্ষেত্রে অনেক সহজ হয়ে গেছে। বর্তমানে এই অফিসের সেবার মান অনেক উন্নত ও সহজলভ্য হয়েছে। আমি কখনো এই অডিট দিবস পালন করতে দেখি নাই। এই দিবস পালনের মধ্যে দিয়ে একাউন্টস অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে অন্যান্য অফিসের ডিডিওদের সাথে একটি সৌহার্দপুর্ণ মনোভাব সৃষ্টি হবে বলে মনে করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কক্সবাজারের সহকারী পরিচালক মোহাম্মদুল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা টিটু চন্দ্র শীল, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ প্রকৌশলী তপন কুমার ঘোষ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন, কক্সবাজার বিআরটিএ’র সহকারী পরিচালক উথোয়ানু চৌধুরী, কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন, সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান।
আলোচনা সভার শুরুতে কক্সবাজার জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের কর্মকর্তারা প্রধান অতিথি কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানকে ফুলেল শুভেচ্ছা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM