সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন কৃষকনেতা আতিক উদ্দিন চৌধুরী 

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন কৃষকনেতা আতিক উদ্দিন চৌধুরী 

বিশেষ প্রতিবেদক।।
সারা বাংলাদেশে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি প্রতিযোগিতায় কক্সবাজার জেলা কৃষকলীগ প্রথম স্থান অর্জন করায় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা।
শনিবার (১৫ জুন) গণভবনে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ৩ মাস ব্যাপী বৃক্ষরোপণ -২০২৪ কর্মসূচির উদ্বোধন এবং ২০২০-২১ সালের বৃক্ষরোপণ কর্মসূচিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করায় কক্সবাজার জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই কৃষকবান্ধব নেতা আতিক উদ্দিন চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার নিতে পেরে আনন্দে আপ্লুত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কক্সবাজার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, আমি গর্বিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে প্রথম পুরস্কার নিতে পেরে। এই অর্জন কক্সবাজার জেলা, উপজেলা ও পৌরসভা কৃষকলীগের সকল নেতাকর্মীর। এই অর্জন নেতাকর্মীদের উৎসর্গ করলাম। আগামীতেও এই প্রথম স্থান ধরে রাখতে চাই। শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৪ এ অংশগ্রহণ করে কক্সবাজার জেলার নেতাকর্মীরা কাঙ্খিত বনজ, ফলজ ও ভেষজ গাছ রোপণ করে প্রথম স্থান ছিনিয়ে আনবে, এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতি কৃষিনির্ভর। তাই বঙ্গবন্ধু সব সময় কৃষির ওপর জোর দিয়েছিলেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে এবং পরবর্তিতে আন্দোলনের নামে গাছ ও পরিবেশ ধংস করেছে। খালেদা জিয়া শুধুই জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়নি, কৃষকের অধিকারও কেড়ে নিয়েছে। ভোট চুরি করে যে ক্ষমতায় থাকা যায় না ১৯৯৬ সালে খালেদা জিয়ার পতনের মাধ্যমে তা প্রমাণ হয়ে গেছে।
তিনি আরও বলেন, বিএনপির শাসনামলে সারের দাবি করায় ১৮জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সার যেন কৃষকের দোঁড়গোড়ায় পৌঁছে যায়, সেই ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয়, তলাবিহীন ঝুঁড়ির দেশকে উন্নত মধ্যম আয়ের দেশ হিসেবে রূপান্তর করেছি। কৃষিকে উন্নত করে আমরা শিল্পোন্নয়নে যাবো। কৃষি জমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প কারখানা করা যাবে না বলে তাগিদ দিয়েছেন তিনি।
এদিকে, ২০২০ সালে বৃক্ষরোপনে কক্সবাজার জেলা কৃষকলীগ প্রথম স্থান অধিকার করায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করায় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীকে আগামী ২৮ জুন বিশাল সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি হাতে নিয়েছে কক্সবাজার জেলা কৃষকলীগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM