বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার শহরে গুরা পুতু নামের এক মাছ ব্যবসায়ীকে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। ছিনতাইকারীরা তাকে বেদম মারধর করে ছোরা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কাটা-ছেঁড়া জখম করে, কয়েকটা দাঁতও ফেলে দেয়। রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম রেফার করে।
শহরের ৩নং ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার আবদুল হকের ছেলে এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।
শনিবার (২৯ জুন) রাত সাড়ে ১১ টার দিকে শহরের পালের দোকানস্থ ঘুনগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের স্বজন কুতুবউদ্দিন মুবিনুল ইসলাম জানায়, আহত মাছ ব্যবসায়ী গুরাপুতু প্রতিদিনের মতো মাছ ব্যবসার আমদানীর টাকা তুলে বাসায় ফিরছিলেন। রামু থেকে কক্সবাজার গুনগাছ এলাকায় পৌঁছলে শহরের ১১নং ওয়ার্ডের পশ্চিম বাহারছড়া এলাকার সালেহ আহমদের ছেলে মেহেদীর নেতৃত্বে ৬/৭ জন ছিনতাইকারী তার গতিরোধ করে মারধর করে। তারা গুরাপুতুকে আহত করে পকেটে থাকা নগদ ৪০ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, এ ঘটনায় আহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো। ছিনতাইকারী সমাজ ও দেশের শত্রু, তাদের ব্যাপারে কোন ছাড় নেই।
Leave a Reply