সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
মো.শাহাদত হোছাইন।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে পর্যটন শহর কক্সবাজার। দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও গুলিতে ১ জন নিহত হয়েছেন। এতে ১৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। এছাড়া জেলা বিএনপি অফিস ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহরের পৌরসভা সংলগ্ন শহিদ সরণি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালের একটি সূত্র জানায়, গোলাগুলি ও সংঘর্ষে আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে ১ জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এছাড়া আরও অন্তত ৩৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শহরের কিছু কিছু স্থানে রোববার রাত সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহিদ সরণি এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। অন্তত ৬ থেকে ৮ জনকে গুরুতর আহত অবস্থায় কাঁধে নিয়ে চলে যায় আন্দোলনকারীদের একাংশ। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হতে পারে।
এদিকে, ওই সময়ে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা এবং অফিসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
Leave a Reply