সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে জেলা আওয়ামী লীগ  কার্যালয়ে হামলা, আহত-১ 

কক্সবাজারে জেলা আওয়ামী লীগ  কার্যালয়ে হামলা, আহত-১ 

 

মো.শাহাদত হোছাইন।।

কক্সবাজারে জেলা আওয়ামী লীগ ও জেলা জাসদ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের হামলায় এক ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছাত্রলীগের নেতাকর্মীরা আহত ওই নেতাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার লালদীঘি পাড়স্থ জেলা আ.লীগ ও জেলা জাসদ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটেছে।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান বলেন, সন্ধ্যায় গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত ওই ছাত্রলীগ নেতার নাম রাজিবুল ইসলাম মোস্তাক। সে পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা নজির আহম্মদের ছেলে ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক।

এ ঘটনার পরপরই কক্সবাজার শহরে জেলা আ.লীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কক্সবাজার শহরে আতংক বিরাজ করছে।

সুত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে কোটা বিরোধী আন্দোলনকারীদের ব্যানারে একটি মিছিল কক্সবাজার শহরের প্রধান সড়ক দিয়ে পূর্বদিক থেকে পশ্চিম দিকে যাচ্ছিল। এসময় বিনা উসকানিতে মিছিলটি লালদীঘি পাড়স্থ কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তাদের হামলায় গুরুতর আহত হয়েছে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাক। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।

জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, বিএনপি জামায়াতের ক্যাডার বাহিনী ছাড়া এ ধরনের হামলা হতে পারে না। যারা জেলা আওয়ামী লীগ অফিসে হামলার মতো যে ধৃষ্টতা দেখিয়েছে তার মাশুল দিতে হবে হামলাকারীদের। আমরা চুপ আছি বলে দুর্বল মনে করার কোনো কারণ নেই। আ.লীগ জানে এর জবাব কীভাবে দিতে হয়।

এদিকে, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে থাকা জেলা জাসদের অফিসও ভাঙচুর করেছে হামলাকারীরা।

কক্সবাজার পৌরসভা শাখা জাসদের সভাপতি মোহাম্মদ হোসেন মাসু বলেন, জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে শিবির ও ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমাদের অফিস ভাঙচুর করেছে। এ ঘটনায় আমরা তাৎক্ষণিক মিছিল করে প্রতিবাদ জানিয়েছি। এখন থানায় মামলা করবো।

কক্সবাজার মডেল থানার ওসি মো. রাকিবুজ্জামান বলেন, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। আমরা অপরাধীদের ধরতে কাজ করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM