সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কোটা সংস্কার আন্দোলনঃ নিহতের ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে কক্সবাজার  সদর থানায় মামলা 

কোটা সংস্কার আন্দোলনঃ নিহতের ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে কক্সবাজার  সদর থানায় মামলা 

 

মো.শাহাদত হোছাইন।।

কক্সবাজার শহরে কোটা সংস্কার আন্দোলনকারী -দের বিক্ষোভ মিছিলে গুলি করে হত্যার ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা রুজু হয়েছে। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে কক্সববাজার সদর মডেল থানায় মামলাটি রুজু করেনএসআই মো.সেলিম মিয়া। যার নং-১১/৫১২।

 

মামলার আসামীরা হলেন, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবু্ুবুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর সালাউদ্দিন সেতু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ জয়, সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকীসহ অজ্ঞাত নামা ১০০/১৫০ জনকে।

মামলার বাদি এসআই মো.সেলিম মিয়া তার করা এজাহারে উল্লেখ করেন, গেল ৪ আগষ্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিল। মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় শান্তিপুর্ণ মিছিলে হামলা ও গুলি চালায়। এই ঘটনায় একজন মারা যায়। নিহতের লাশ এখনো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। তার নাম পরিচয় এখনো সনাক্ত করা হয়নি বলে থানা সুত্রে জানা গেছে।

মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুজ্জামান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM