সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে- পেকুয়ায় সালাহউদ্দিন

অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে- পেকুয়ায় সালাহউদ্দিন

বিশেষ প্রতিবেদক।।

পেকুয়ায় বিশাল সংবর্ধনা সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, নতুনভাবে অর্জিত স্বাধীনতা অর্থবহ করে তোলতে হবে। অজস্র শহীদের রক্ত স্রোতে অর্জিত এ স্বাধীনতায় সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। জুলুম অত্যাচার চলবে না। আমরা এমন বাংলাদেশ চাইনি যে দেশে মানুষ গুম, খুন ও হত্যার শিকার হবে।

 

তিনি আরো বলেছেন, জনগনের ঐক্যবদ্ধ সংগ্রামে আওয়ামী স্বৈরাচার ও বাকশালীদের পতন হয়েছে। জনগনের সাংবিধানিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

বিএনপির এ নেতা বলেছেন, আমি ১০ বছর পরেই আমার এ মাতৃভূমি পেকুয়ায় এসেছি। আপনাদের কাছে আমি ঋণী ও চিরকৃতজ্ঞ থাকবো। হাসিনা সরকার আমাকে ৬১ দিন গুম করে রেখেছিল। পরবর্তীতে ভারতে পাচার করে দেয়। আমি একটি গুহার মধ্যে মৃত্যুর প্রহর গুণছিলাম। বলছিলাম আমাকে যদি তোমরা মেরেও ফেল আমার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করবে।

 

২৮ আগস্ট (বুধবার) সন্ধ্যার দিকে পেকুয়া কলেজ গেইট চৌমুহনী চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি কথাগুলো বলেছেন।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে বিশাল এই সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিএনপির পেকুয়ার সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান এম, বাহাদুর শাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইনের সঞ্চালনায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়ার সাবেক সাংসদ ও সালাহ উদ্দিন আহমদের সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ। এ ছাড়াও বিএনপির জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী, অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ,সময় প্রিয় নেতাকে এক নজরে দেখতে পেকুয়া ছাড়াও চকরিয়া, মাতামুহুরী উপজেলা, মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রামের বাঁশখালীসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠন ছাড়াও সর্বস্তরের লোকজন সমাবেশ স্থলে উপস্থিত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM