সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
গিয়াস উদ্দিন।।
চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ১৮নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় চকরিয়া থানার সাবেক দুই ওসিকেও আসামি করা হয়েছে।
গত ২ সেপ্টেম্বর চকরিয়া উপজেলা জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদি দুই বিএনপি নেতা এ মামলা দু’টি করেন। মামলা দুটি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য কক্সবাজার পিবিআইেেক নির্দেশ দেওয়া হয়েছে।
এর মধ্যে একটি মামলার বাদি চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা যুবদল নেতা মোহাম্মদ জকরিয়া। অপরটি উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোণা এলাকার বাসিন্দা আল কুয়াছ।
মোহাম্মদ জকরিয়ার আইনজীবী গোলাম সরওয়ার জানান, গত ২০১৩ সালের ৯ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী পালন করতে গিয়ে চকরিয়া পৌরশহরে সাবেক সাংসদ জাফর আলমের নেতৃত্বে বিএনপি-যুবদলের মিছিলে হামলা করে। এসময় মামলার বাদি মোহাম্মদ জকরিয়া সহ বিএনপি-যুবদলের একাধিক নেতাকর্মী আহত হন। ঘটনার ১১ বছর পর চকরিয়া উপজেলা জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোহাম্মদ জকরিয়া মামলাটি দায়ের করেন।
মামলায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক, চকরিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত বডুয়া, নিয়ামত উল্লাহ, এসআই রুহুল আমিন ও এসআই সাদেকুর রহমান।
অপর মামলায় ১৪-০৬-২০০৯ সালে উপজেলা চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোণা এলাকায় সাবেক সাংসদ জাফর আলমের নেতৃত্বে বিএনপির কার্যালয় ভাঙচুর ও লুটপাট করেছিলো বলে অভিযোগ তোলা হয়েছে।
এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আল কুয়াছ বাদি হয়ে জাফর আলম সহ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। উপজেলা জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মামলা দুটি তদন্তের দায়িত্ব দেন কক্সবাজার পিবিআইকে।
Leave a Reply