সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারের নতুন পুলিশ সুপার রহমত উল্লাহ,মাহফুজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলী

কক্সবাজারের নতুন পুলিশ সুপার রহমত উল্লাহ,মাহফুজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলী

বিশেষ প্রতিবেদক।।

ক্ষমতার পটপরিবর্তনের ধাক্কায় পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার ২৬ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে ২৬ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যে কক্সবাজার জেলার পুলিশ সুপার পদেও রদবদল করেছে সরকার।

কক্সবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসাবে মুহাম্মদ রহমত উল্লাহকে (বিপি-৭৮০৬১১৩২৬৭) হাইওয়ে পুলিশ সুপার থেকে সরিয়ে জেলার নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মুহাম্মদ রহমত উল্লাহ এর আগে হাইওয়ে পুলিশ ময়মনসিংহ রিজিয়নে পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন।

আর সদ্য সাবেক হওয়া জেলা পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলামকে নতুন কর্মস্থল আর্মড পুলিশ ব্যাটালিয়নে পুলিশ সুপার পদে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

মো: মাহফুজুল ইসলাম ২০২২ সালের ২৫ আগষ্ট কক্সবাজার জেলার পুলিশ সুপার পদে যোগদান করেন। সে হিসাবে তিনি কক্সবাজারে দুই বছর দায়িত্বপালন করেন।

এসময়ে তিনি দায়িত্ব পালনকালে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারী বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদক লাভ করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা যায়, কক্সবাজার জেলার নতুন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ২০০৬ সালের ২১শে আগস্ট ২৫তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

বাংলাদেশ পুলিশের এই মেধাবী কর্মকর্তা ২০১৩ সালের ৬ই মার্চ অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ২০১৮ সালের ৭ই নভেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।

পেশাদার এই পুলিশ কর্মকর্তা চাকুরী জীবনে সার্কেল এএসপি হিসেবে বরগুনা জেলা, কিশোরগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, সিনিয়র সহকারী পরিচালক হিসেবে রাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জ জেলা, এসএমপি, সিলেট ও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও সর্বশেষ ময়মনসিংহ রিজিয়নে পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া পুলিশ সুপার (অপারেশন ও স্পেশাল এ্যাফেয়ার্স) হিসেবে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ মালয়েশিয়া ও চীন হতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিবাহিত জীবনে অত্যন্ত সুখী এই কর্মকর্তা দুই ছেলে সন্তানের জনক।

উল্লেখ্য, তিনি ঢাকার বাসিন্দা। ১৯৯৪ সালে ঢাকা আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৬ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য হতে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM