সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
গিয়াস উদ্দিন।।
কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হয়েছেন। নিহত তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে তাকে কক্সবাজার নেয়ার পথে তিনি মারা যান। সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য হেলাল, জিয়াবুল ও বেলাল কে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে রামু সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply