সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
কক্সবাজারের টেকনাফের শালবাগান ক্যাম্পের রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আয়াছ বাহিনীর হাতে অপহৃত এক ব্যক্তির মুক্তিপণের টাকা উত্তোলনের সময় মোহাম্মদ ইলিয়াছ (৩০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সদস্যরা।
আটক ইলিয়াছ টেকনাফের অনিবন্ধিত ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে এবং বাহিনী প্রধান আয়াছের সহযোগী। তিনি ওই বাহিনীর অপহরণকৃতদের মুক্তিপণের টাকা উত্তোলনকারী হিসেবেও পরিচিত।
বুধবার (১৪ জুলাই) রাত ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।
এপিবিএন কর্মকর্তা বলেন, বুধবার (১৪ জুলাই) সকালে ২৬ নং ক্যাম্পের এ-ব্লকের আয়ুব স্টোর নামে একটি প্রতিষ্ঠান থেকে বিকাশের মাধ্যমে আসা ৫৮ হাজার টাকা উত্তোলন করেন তিনি। খবর পেয়ে এপিবিএন সদস্যরা সেখানে হাজির হলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ইলিয়াছ। এসময় উত্তোলনকৃত ৫৮ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে অপহরণের মুক্তিপণের টাকার কথা স্বীকার করলেও কোন ব্যক্তিকে অপহরণ করা হয়েছে সে বিষয়ে এখনো কিছুই জানায়নি ইলিয়াছ। সে জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আয়াছ বাহিনীর সদস্যদের ধরতে অভিযান শুরু করেছে এপিবিএন।
Leave a Reply