সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
অবশেষে এস আলমের ব্যাংক হিসাব জব্দ

অবশেষে এস আলমের ব্যাংক হিসাব জব্দ

সিএনটি ডেস্ক।।

অবশেষে আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও অন্যান্য হিসাব তলব করেছিল বিএফআইইউ।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, দ্রুত সময়ের মধ্যে তাদের নামে, যৌথ নামে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া (তলব) হয়েছিল। এবার তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নামে কোনো লকার থাকলে তাও স্থগিত রাখতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এসময় বাড়ানো হবে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM