সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে ৩জন নিহত 

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে ৩জন নিহত 

 

ইমরান জাহেদ।।

কক্সবাজারের উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের তিনজন রোহিঙ্গা নিহত হয়েছে।

নিহতরা হলো, ক্যাম্প-১৭ এর ১০৪ নম্বর ব্লকের আহমদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা (১৩)।

সোমবার (২১ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনাটি ঘটে।

১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল রোহিঙ্গাদের বরাত দিয়ে জানান,” ভোর সাড়ে চারটার দিকে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন বর্ধিত ক্যাম্প-২০ এর

লাল পাহাড় সংলগ্ন এস-৪ ও বি-৭ ব্লক এলাকা দিয়ে ১৫-২০ জন অজ্ঞাত দুষ্কৃতকারী প্রবেশ করে ঐ ব্লকে অস্থায়ী ভাবে বসবাসরত আহমদ হোসেন ও তার

পরিবারকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। বুকে ও গলায় গুলি করলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। পরে আহত অবস্থায় আহমদ হোসেনের মেয়ে আসমাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে সে মারা যাওয়ার তথ্য পাওয়া যায়।”

তিনি আরও জানায়, নিহত রোহিঙ্গা সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত থাকার কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা এইরূপ হত্যাকান্ড চালায়। অজ্ঞাত সন্ত্রাসীরা লাল পাহাড়ের এস-৪ ও বি-৭ ব্লক দিয়ে পালিয়ে যায় বলে জানা যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM