সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় দিন-দুপুরে মা-মেয়েকে জবাই করে হত্যা

কুতুবদিয়ায় দিন-দুপুরে মা-মেয়েকে জবাই করে হত্যা

বিশেষ প্রতিবেদক।।
কুতুবদিয়া উপজেলার আলী আকবর ইউনিয়নের শান্তিবাজার এলাকায় জুমার নামাজের সময় নুরুল আবছার সওদাগরের স্ত্রী রুনা আকতার (৩৩) ও তার শিশুকন্যা ওয়াসিমা নুর জারিয়া (৪) কে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত রুনা আকতার একই এলাকার ২নং ওয়ার্ডের নাছিয়ারপাড়ার জাবের আহমদের মেয়ে।
শুক্রবার (২৫ অক্টোবর) জুমার নামাজের সময় আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তিবাজার ৪নং ওয়ার্ড এলাকার নুরুল আবছার সওদাগরের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, শান্তিবাজার এলাকার নুরুল আবছার সওদাগর তার বাসায় মাছ পৌঁছে দিয়ে জুমার নামাজ পড়তে যায়। নামাজ পড়ে এক ছেলেকে দোকান খুলতে চাবির জন্য বাসায় পাঠায়। ছেলেটি বাসায় গিয়ে অনেক ডাকাডাকির পর কারো কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিদের জানায় এবং তাদের নিয়ে বাসায় ঢুকে। তখন মা-মেয়েকে বাসার ফ্লোরে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এলাকাবাসী জানান, ঘরের আলমিরা ভাঙা দেখতে পায়। তারা ধারণা করছেন দুর্বৃত্তের দল বাসায় স্বর্ণালংকার ও নগদ টাকার জন্য আলমিরা চুরি করতে যায়। বাঁধা দিলে মা-মেয়েকে হত্যা করেছে। কাছের লোকজন না হলে এমন ঘনবসতি এলাকায় এমন নরকীয় কান্ড ঘটাতে পারে বলে মনে হয়না। হত্যার ঘটনায় ক্লু-উদঘাটনে পুলিশ ও নৌবাহিনীর টীম ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এদিকে, স্ত্রী কন্যা খুনের এমন ঘটনা দেখে
জ্ঞান হারিয়ে ফেলে স্বামী নুরুল আবছার  সওদাগর। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় স্বজনরা। এই জোড়া খুনের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM