সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
যৌতুকের মামলায় প্রতিবন্ধী নূর আলীর দুই বছরের কারাদণ্ড!

যৌতুকের মামলায় প্রতিবন্ধী নূর আলীর দুই বছরের কারাদণ্ড!

বেলাল আজাদ।।
শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী আলী নূর জানে না বুঝে না যে, সাজা বা কারাদণ্ড কী! তবুও তার বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা একটি যৌতুকের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ হয়েছে।
কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালত সি.আর-১৫/২০২৩ (ধারা: যৌতুক নিরোধ আইনের ৩ ধারা) নম্বর মামলায় দোষী সাব্যস্ত করে গত ১২ নভেম্বর দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্ত নূর আলী (৪০) কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি গ্রামের মৃত ইউছুপ আলীর পুত্র। সে একজন শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী।
জানা যায়, গত ১ জুন ২০০৫ সালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়া গ্রামের ফকির আহমেদের কন্যা দিলোয়ারা বেগম (৩০) কে কাবিননামা মূলে সামাজিক ভাবে প্রতিবন্ধী নূর আলীর বিয়ে হয় এবং তাদের দীর্ঘ কালের দাম্পত্যে ৩ পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু গত কয়েক বছর ধরে তাদের সংসারে কলহ হওয়ায় গত ৫ জানুয়ারী ২০২৩ সালে স্ত্রী তার বিরুদ্ধে যৌতুক দাবীর অভিযোগে মামলা দায়ের করেন। সেই (সি.আর-১৫/২০২৩) মামলায় আসামী নূর আলী একবার গ্রেফতার হয়ে কয়েক দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে তার পরবর্তীতে মামলায় পলাতক ছিলেন। দীর্ঘ দিন মামলাটি বিচারাধীন থাকার পর গত ১২ নভেম্বর আসামীর অনুপস্থিতিতে (পলাতক থাকাবস্থায়) আসামী নূর আলীর বিরুদ্ধে রায় প্রচার করা হয়। রায়ে আসামীর বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বিজ্ঞ আইনজীবীগণের মতে, বিচারিক আদালতের কাছে আসামীপক্ষে আসামী যে একজন প্রতিবন্ধী তা উপস্থাপন না করলে, ‘আদালত আসামী প্রতিবন্ধী তা জানার কথা নয়। আর বিচার কার্যক্রমেও অনুপস্থিত (পলাতক) ছিল। সুতরাং আসামীর শাস্তি যথাযথ আইনী প্রক্রিয়ায় হয়েছে”।
এদিকে, মামলাটির বাদী জানান, আসামী আংশিক প্রতিবন্ধী হলেও সে ঘর-সংসার ও স্ত্রী-সন্তান নির্যাতন ঠিকই করতে পারে।
এছাড়া আসামী জানান, তিনি মামলার সাজা বা কারাদণ্ড কি জানেন বুঝেন না!
এলাকাবাসী প্রতিবন্ধী নূর আলীর দুই বছরের সশ্রম কারাদণ্ডের খবর শুনে ক্ষোভ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM