সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মা’কে খুন করে থানায় হাজির ছেলে

মা’কে খুন করে থানায় হাজির ছেলে

জুয়েল একরাম।।

কক্সবাজার শহরের ৬নং ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা দিতে না পারায় মা’কে কুপিয়ে হত্যা করেছে ছেলে। হত্যার খুনি আবিদ নিজেই থানায় হাজির হয়ে পুলিশের হাতে ধরা দিয়েছে।

খুনি হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) ওই এলাকার নিয়াজ আহমেদের ছেলে এবং খুন হওয়া নারী আনোয়ার বেগম মেরী (৫৫) বলে জানা গেছে।

শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান।

স্থানীয়দের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার এস আই সৌরভ জানায়, আবিদ প্রায়’ই মাদেকর টাকার জন্য মা’কে অত্যাচার করত। সর্বশেষ গত রাতে মা’কে নৃশংসভাবে হত্যা করে। হত্যকান্ডের সময় তাদের একমাত্র পুত্র সন্তান আবিদ ও তার  মা ছিলেন ঘরে। তার অসুস্থ পিতা নিয়াজ আহমেদ রয়েছেন চট্টগ্রামে চিকিৎসার জন্য মেয়ের বাসায়। নিহত নারীর মুখ, মাথা ও হাতে  কুপের যখম রয়েছে। হত্যার পর বাহির থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, শহরের বিজিবি ক্যাম্প বডুয়াপাড়ায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবিদ নামে একজন আটক রয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM