সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পুলিশ সুপার হলেন টেকনাফের সন্তান মোহাম্মদ সাইফুল্লাহ

পুলিশ সুপার হলেন টেকনাফের সন্তান মোহাম্মদ সাইফুল্লাহ

সিএনটি ডেস্ক।।

পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন টেকনাফ উপজেলার কৃতি সন্তান মো: সাইফুল্লাহ।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে মো: সাইফুল্লাহকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ আদেশ জারি হয়। তিনি এর আগে এডিশনাল পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরে নিয়োজিত ছিলেন এবং বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সাহসিকতার সঙ্গে অপরাধ দমন এবং কর্মক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এ বছর ৩ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) লাভ করেন।

মেধাবী ও চৌকস পুলিশ অফিসার মো: সাইফুল্লাহ ১৯৭৫ সালে টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি কক্সবাজারের প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমদের ৩য় পুত্র ৷

২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মো: সাইফুল্লাহ কক্সবাজার জেলার প্রথম সন্তান হিসেবে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন।

পুলিশ ক্যাডারে যোগদানের পূর্বে তিনি ২৬তম বিশেষ বিসিএস (সা: শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সন্দ্বীপ সরকারি কলেজ এবং সাতকানিয়া সরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM